Tuesday, November 11, 2025

হুটহাট Decluttering Event: Pop-up Thrift Shop

হুটহাট গ্রুপের সদস্যদের পুরনো/ব্যবহৃত/পড়ে থাকা জিনিসপত্র কেনাবেচার জন্য একটা দুই দিন ব্যাপী ঘরোয়া ইভেন্টের আয়োজন Pop-up Thrift Shop। 


সময়: নভেম্বরের ১৪ ও ১৫ তারিখ (শুক্র ও শনি)

স্থান: ইস্কাটন, ঢাকা (পূর্ণ ঠিকানা ইভেন্টের আগে জানানো হবে) 

সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা (এরপর ঘণ্টাদুয়েক আড্ডা চলতে পারে)


বারবার আসছে এমন কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি।

(১) এই ডিক্লাটার ইভেন্টে স্লট নিতে চাই। কী করব?

আপাতত সব স্লট বুকড। কেউ স্লট ছেড়ে দিলে তার সঙ্গে আলাপ করে স্লট নিতে পারেন বা শেয়ার করতে পারেন।

(২) ইভেন্টে বিক্রেতা হিসেবে যুক্ত হতে ফি'স কত?

স্লটপ্রতি ১০০০ টাকা রাখা হচ্ছে এবার।

(৩) কী কী বেচা যাবে?

হুটহাটে যা বেচা যায় তা এই ইভেন্টে বেচা যাবে। অর্থাৎ

  •  বাংলাদেশে তৈরি পরিধেয় (পোশাক, গয়না, জুতা ইত্যাদি), গৃহসজ্জার সরঞ্জাম, প্রসাধন সামগ্রী, বই এবং দেশি যেকোনো পণ্য যা অন্য কেউ ব্যবহার করতে পারবে। 
  • বিদেশি পণ্যের মধ্যে শুধুমাত্র সেসব পণ্য রাখা যাবে যা বাংলাদেশে তৈরি হয় না। (যেমন - শিশুদের পণ্য, গ্যাজেট ইত্যাদি)
  • রাসায়নিক পদার্থের (প্রসাধনী, সাপ্লিমেন্ট ইত্যাদি) ক্ষেত্রে অবশ্যই মেয়াদোত্তীর্ণ হবার তারিখ দেখে আনবেন।   

(৪) বিক্রয়মূল্য নির্ধারণ করব কীভাবে?

পণ্যের মান বিবেচনায় ক্রয়মূল্যের সর্বোচ্চ ৭০% দাম রাখা যাবে। 

(৫) পণ্য সাজাবো কী করে?

কীভাবে সাজাবেন সেটা বিক্রেতার নিজস্ব পছন্দ। তবে সবকিছু পরিষ্কার করে, ধুয়েমুছে, কাপড়চোপড় ইস্ত্রি করে, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য লিখে আনবেন।

(৬) অবিক্রীত পণ্য কী করব ?

ফেরত নিয়ে যাবেন। ভেন্যুতে থেকে যাওয়া সকল পণ্য দান করা হবে।

 (৭) আর কোনো প্রশ্ন থাকলে কাকে, কোথায়, কীভাবে জিজ্ঞেস করব?

তৃষিয়াকে মেসেজ পাঠাবেন।


সবাই মিলে চলেন হাত-পা ছড়িয়ে কেনাকাটা, আড্ডাবাজি করি।